মো:ইব্রাহীম মোহাম্মদপুর প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড এর স্থানীয় জনগন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ, আর সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে কাদা ও পানি।
স্থানীয় জন সাধারন
জানিয়েছেন দীর্ঘ দিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচনের আগে রাস্তা নির্মানের প্রতিশ্রুতি দিলে ও নির্বাচনের পরে তাদের আর খবর ছিল না।
বর্তমান
সরকার ক্ষমতায় আসার পরেও সিটি করপোরেশন বা স্থানীয় প্রতিনিধিদের এব্যাপারে কোন পদক্ষেপফ দেখা যাচ্ছে না।চলাচল প্রায় অসাধ্য হয়ে পড়েছে সাধারণ মানুষের।
সরেজমিনে দেখা যায়, সড়কটির ওপর দিয়ে হেঁটে চলা কিংবা যানবাহন নিয়ে পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কাদা ও জলাবদ্ধতার কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, আটকে যাচ্ছে রিকশা ও ভ্যান। ছাতা মাথায় ও কাপড় গুটিয়ে কোনোমতে চলাচল করতে দেখা গেছে পথচারীদের।
সড়কের দুই পাশের দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি এমন ভাঙাচোরা ও কর্দমাক্ত অবস্থায় পড়ে থাকলেও দ্রুত সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
জরুরি ভিত্তিতে রাস্তাটি মেরামত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে স্বাভাবিক জীবনযাত্রা ও যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফেরে।
No tags found for this post.
মন্তব্য করুন