খাগড়াছড়ি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদকের অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তদন্তে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন আজ সকালে রাঙামাটি দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল জেলা পরিষদে গিয়ে প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই ও সরেজমিন পরিদর্শন করে।

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকে আবেদন করেছিলেন মাস্টারদা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী। গত বছরের ৭ জুলাই তিনি সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং জেলা পরিষদের তিন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুদকের দলটি জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করে। পাশাপাশি প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতেও দেখা যায় তাদের।

দুদক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে প্রকল্পের বরাদ্দ, বাস্তবায়ন ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

১

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং সড়কের বেহাল দশা।

২

নেত্রকোনার মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা

৩

খাগড়াছড়িতে মন্দির ও মসজিদ সড়কে পৌরসভার ময়লা-আবর্জনা, ভোগান্তিতে মুসল্লি ও সনাতনী দর্শনার্থীরা

৪

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

৫

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদকের অভিযান

৬

আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুকৃবিকে ২-০ গোলে হারিয়ে পবিপ্রবির জয়

৭

খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা

৮

পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে এক লাখ টাকা জরিমানা

৯

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ,পুড়েছে ভেতরের অংশ

১০

গোয়েন্দা পরিচয় মাসিক চাঁদা আদায়কালে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার।

১১

খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

১২

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

১৩

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

১৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

১৫

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৬

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

১৭

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

১৮

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম!

১৯

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

২০