গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ে থেকে বৈধভাবে লিজ নেওয়া এক প্রবাসী ও এক কৃষকের জমিতে রাতের আঁধারে ফসল ও গাছপালা কেটে সাবাড় করেছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। এতে ওই খামারির বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় হাদিছুর রহমান বাদী হয়ে দুই নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী হাদিছুর রহমান জানান, গত প্রায় এক বছর পূর্বে তিনি নিয়ম অনুযায়ী গোপালগঞ্জ সদর থানাধীন হরিদাসপুর রেলব্রিজের উত্তর-পশ্চিম পাশে রেল লাইনের অবশিষ্ট জমি লিজ গ্রহণ করেন। লিজ নেওয়ার পর বিপুল অর্থ বিনিয়োগ করে তিনি সেখানে একটি পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। পাশাপাশি পুকুর পাড়ের খালি জায়গায় বিভিন্ন জাতের শাক-সবজি কলাগাছ রোপণ করে তা পরিচর্যা করে আসছিলেন।
কিন্তু গত ১২ সেপ্টেম্বর দিবাগত রাতের কোনো এক সময়ে রবিউল মাতুব্বরের ছেলে শাহীন মাতুব্বর (৩৫) ও আতফাক মাতুব্বারের ছেলে রবিউল মাতুব্বর পূর্ব শত্রুতার বশে লিজকৃত জমিতে অনধিকার প্রবেশ করে পুকুর পাড়ের ফলন্ত কলাগাছ এবং সবজি ক্ষেত কেটে তছনছ করে ফেলে। আজ সকালে খামারে গিয়ে ফসলের এই নৃশংস ধ্বংসযজ্ঞ দেখতে পান ভুক্তভোগী।
অপর ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতা চায়না প্রবাসী কৃষিবিদ মো: ইউনুস মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি একজন চায়না প্রবাসী ও ব্যবসায়ী। নিয়ম মেনে সরকারি জমি লিজ নিয়ে আমি কলাগাছ কচু তরকারী, চায়না মিষ্টি আলু ও সবজি চাষ করছিলাম। রাতের অন্ধকারে আমার এই ফলন্ত গাছ ও সবজি কেটে ফেলেছে । তারা শুধু আমার আর্থিক ক্ষতিই করেনি, আমার এক বছরের কষ্টকেও মাটি করে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা এই কাপুরুষোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন। এই বিষয়ে ভুক্তভোগী খামারি হাদিসুর রহমান গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী নবীন বলেন, আমি সরেজমিনে গিয়েছি। এখনো তদন্ত চলমান রয়েছে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১০

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১১

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১২

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৩

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৪

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

১৫

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

১৬

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

১৭

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১৮

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১৯

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

২০