গোপালগঞ্জ প্রতিনিধি : মোঃ আমিনুল ইসলাম রাজু(৩৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর কোম্পানি, (ভাটিয়াপাড়া ক্যাম্প), র্যাব-০৬, খুলনা ও র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ।
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ০২/০৮/২০২৬ তারিখ আনুমানিক ০৯.৩০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া মোড়ে র্যাব অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে দোলা পরিবহণ হতে মোঃ আমিনুল ইসলাম রাজু(৩৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে বাসের চালক, সুপারভাইজার এবং বাসে থাকা যাত্রীদের সম্মুখে ধৃত আসামী স্বীকার করে যে, সে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ২৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট বিশেষ পদ্ধতিতে সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে ঢাকা থেকে দোলা পরিবহণ যোগে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসের পরামর্শ মোতাবেক এক্স-রে করানো হলে ধৃত আসামীর পেটে ইয়াবা বহনের সত্যতা পাওয়া যায়। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক কর্তৃক প্রদান কৃত চিকিৎসাপত্র অনুযায়ী ধৃত আসামীকে ঔষধ সেবন করানোর কিছুক্ষণ পরে আসামী মল ত্যাগ করলে উক্ত মলের সাথে তাহার পেটে বিশেষ ভাবে বহনকৃত ২৩০০ বের হয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর নিকট হতে প্রাপ্ত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে ধৃত আসামী সহ তাহার নিকট হতে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ধৃত আসামিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন