টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

টুঙ্গিপাড়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, হুমকিতে পরিবেশ

‎টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি : অবৈধভাবে তৈরি মাটির চুল্লিতে ফলদ ও বনজ গাছের কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নে বালারগাতী গ্রামে মাটির তৈরি চুল্লিতে এসব কয়লা উৎপাদন করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এতে করে চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ অন্যদিকে নষ্ট হচ্ছে খেতের ফসল ও গাছপালা। যার ফলে ঝুঁকির মুখে জনস্বাস্থ্য ও পরিবেশ।
‎
‎সরোজমিনে গিয়ে দেখা যায়, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অবৈধ এই কয়লা তৈরির কারখানা। ফসলি জমি নষ্ট করে এসব চুল্লি বসানো হয়েছে। বিশেষ উপায়ে তৈরি এই চুল্লিগুলোতে প্রতিদিনই শতাধিক মণ কাঠ পোড়ানো হয়ে থাকে। কয়লা তৈরির এ কারখানায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা স্থানীয় প্রশাসনের কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি কারখানার মালিক  হুমায়ূন কবির তিনি গত ২ মাস ধরে কয়লা তৈরির কারখানা চালাচ্ছেন বলে প্রতিবেদককে জানান।
‎
‎বালারগাতী গ্রামের বাসিন্দা মো: বাহার আলী শেখ (৪০) জানায়, কয়লা তৈরির কারখানা থেকে যখন কালো ধোঁয়া বের হয় তখন ঘরে থাকা যায় না। বিষাক্ত কালো ধোঁয়ার কারনে চোখ জ্বলে, শ্বাস নেওয়া যায় না ও অনেক দুর্গন্ধ ছড়ায়। আমার আব্বা হাটের রোগী, যখন কালো ধোঁয়া আসে তখন ঘরে থাকতে পারে না।
‎
‎আরেক বাসিন্দা ইয়াদ আলী(৩৫) ও শাপলা বেগম (২৫) জানায়, মাটির তৈরি চুল্লিতে আগুন জ্বালালে কালো ধোঁয়ায় আশপাশ ছেয়ে যায়, এতে চোখ জ্বলে, শ্বাস নেওয়া যায় না এবং বুক জ্বালাপোড়া করে।
‎
‎ওই এলাকার আরেক শতবর্ষি বৃদ্ধ সোরহাব হোসেন (৬০) জানায়, কয়লা তৈরির কারখানার কাঠ পোড়ানো ধোঁয়ার গন্ধে নাক জ্বলে, খুব অসুবিধা লাগে ও রাতে শ্বাস কষ্টের কারনে ঘুমাতে কষ্ট হয়। কয়লা তৈরির কারখানার বিষাক্ত কালো ধোঁয়ার কারনে আশপাশের ২৫-৩০ টি বাড়ির বাসিন্দা কষ্টে দিনাতিপাত করছে বলে জানান তিনি।
‎
‎নাম না প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, চুল্লিতে কাঠ পোড়ানোর সময় চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়ার ফলে রাস্তা দিয়ে চলাচলের সময় চোখ জ্বালাপোড়া করে। এছাড়াও কালো ধোঁয়ার ফলে গাছপালা ও ফসলি জমির ফসল নষ্ট হচ্ছে।
‎
‎কারখানার ম্যানেজার মো: শাহিন শেখার সাথে কথা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা জানায়। তিনি কারখানার মালিকের সাথে যোগাযোগ করতে বলেন।
‎
‎এবিষয়ে কারখানার মালিক মো: হুমায়ূন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগে করলে তিনি জানা পরিবেশ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসনের কোন অনুমতি কাগজপত্র তার কাছে নেই এবং তিনি এ বিষয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বা দেখা করতে পারবেন না
‎
‎এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দিদারুল ইসলাম বলেন, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানার বিষয়টি জেনেছি, অতিসত্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ ইউপিডিএফের (প্রসীত) কালেক্টর আটক

১

ম্যাথ অ্যাসোসিয়েশন অব বাঙলা কলেজের নেতৃত্বে শামীম ও নাহিদ

২

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন খাগড়াছড়ির মাসিনু মারমা

৩

তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা

৪

মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

৫

টুঙ্গিপাড়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, হুমকিতে পরিবেশ

৬

সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদিয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

৭

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

৮

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

৯

মৌলভীবাজারে তোফায়েলকে অপহরণ-নির্যাতন নয় দাবি ফখরুজ্জামানের – জলমহাল দখল ও মানহানি করার জন্য নাটক সাজানোর অভিযোগ শামীমের বিরুদ্ধে

১০

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১১

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন মাহাবুব আলম

১২

আ’লীগ লুটপাটকারী দল ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে ॥ মাননীয় স্পিকার জনাব মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ

১৩

বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম, ১ম ধাপে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন ৭৫ শিক্ষার্থী

১৪

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির ৩২টি পূজামণ্ডপে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আর্থিক সহায়তা

১৫

গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী জিলানী

১৬

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৭

মাগুরায় ফের নারী সহ বৃহৎ ইয়াবা চালান আটক।

১৮

গোপালগঞ্জের সাতপাড়ে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ।

১৯

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর সঙ্গে মাঠে উপজেলা বিএনপি ও ব্যবসায়ী নেতারা

২০