ডেস্ক রিপোর্ট
৩ জুলাই ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৭ জন

এবার বাঙ্কার বাস্টার বানাচ্ছে ভারত

গত ২২ জুন ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় ‘বাঙ্কার বাস্টার’ বোমা জিবিইউ ৫৭ দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর মধ্যেই এবার ভারতও নিজস্ব বাঙ্কার বাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলাপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও) অগ্নি-পাঁচ ক্ষেপণাস্ত্রের নতুন ভার্সান তৈরি করছে। এই ক্ষেপণাস্ত্র ৮০ থেকে ১০০ মিটার মাটির গভীরে ঢুকে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। এটি সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারবে।

দুইটি আলাদা ভার্সানে আসবে এই ক্ষেপণাস্ত্র। একটি ভার্সান আড়াই হাজার কিলোমিটার দূরত্বে সুপারসনিক গতিতে বিস্ফোরক নিয়ে আঘাত হানবে। অন্য ভার্সান পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে। এটি যুক্তরাষ্ট্রের জিবিইউ ৫৭-এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে।

বাঙ্কার বাস্টার একধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র, যা মাটির গভীরে ঢুকে অস্ত্রভাণ্ডার, বাঙ্কার, কমান্ড সেন্টারে আঘাত করতে পারে। এটি সাধারণ বোমার মতো শুধু উপরের অংশে বিস্ফোরণ ঘটায় না বরং ভেতরে গিয়ে কয়েক ধাপে বিস্ফোরিত হয়।

ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেন, ‘এই অস্ত্র মাটির গভীরে চলে যেতে পারে। কয়েকটা পর্যায়ে এর ডেটোনেশন হয়। প্রথমে ওপরে, তারপর ভেতরে ঢুকে বারবার বিস্ফোরণ ঘটায়। নির্দিষ্ট কোণে লক্ষ্য করে রাখলে ভয়ঙ্কর আঘাত করতে পারে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন বাঙ্কার বাস্টার দেখার পর ভারতের এই উদ্যোগ আলোচনায় এলেও ভারত অনেক আগেই এই অস্ত্র তৈরির কাজ শুরু করেছিল।’

বলা হচ্ছে, আধুনিক যুদ্ধে বাঙ্কার বাস্টার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন অনেক দেশ মাটির নিচে কমান্ড সেন্টার, অস্ত্র, জ্বালানি ও রাসায়নিক উপাদান সংরক্ষণ করে। সেগুলোর বিরুদ্ধে আঘাত হানার জন্যই প্রয়োজন হয় এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরা মহম্মদপুর পিএফএস কংগ্রেস উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণ অনুষ্ঠিত।

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

পবিপ্রবিতে জিয়া পরিষদের চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ, কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস

ভোলায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

১০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

১১

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

১২

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

১৩

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

১৪

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

১৫

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১৬

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১৭

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১৮

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৯

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

২০