মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০ জন

মৌলভীবাজারে পাইপগান ও কার্তুজ উদ্ধার কুখ্যাত ডাকাত সর্দার রুবেলসহ গ্রেফতার ৩

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত দুটি পাইপগান, ২১ রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাউরবাগ এলাকায় একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় স্থানীয় জনগণ তাদের সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে ধাওয়া দিলে ডাকাতদল এক রাউন্ড গুলি ছোড়ে। এতে তাদেরই সদস্য শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনার পর পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে সিলেটের সিলাম এলাকা এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯)-কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকার একটি কলাবাগান থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান এবং এর ব্যারেলের ভেতরে থাকা একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের নেতৃত্বে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই ও এএসআইসহ পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১০

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১১

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১২

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৩

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১৪

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৫

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৬

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৭

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৮

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৯

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

২০