shoaib 24
১৮ জানুয়ারী ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৯ জন

অপরাধ দমনে কঠোর নির্দেশনা: রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
আজ ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম।

সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বিগত মাসের অপরাধচিত্র, মামলা সংক্রান্ত অগ্রগতি ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিলের অগ্রগতি এবং বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার তদন্ত পরিস্থিতি সভায় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

এছাড়াও জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, অপরাধীদের গতিবিধি নজরদারি এবং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সুপার মহোদয় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততা, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং যেকোনো অপরাধের ক্ষেত্রে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সকল থানাকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০