shoaib 24
৩০ নভেম্বর ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০৭ জন

বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি গঠিত ।

বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি গঠিত ।।

কবি রিপন শান চেয়ারম্যান, কবি রোকসানা রহমান নির্বাহী চেয়ারম্যান, ব্যারিস্টার সাদিয়া আরমান মহাসচিব নির্বাচিত ।।

News desk #

একটি অন্যরকম সাহিত্য আড্ডার মধ্য দিয়ে রাজধানী ঢাকায় দীর্ঘ ১৭ বছর‌ পর আবার নতুন রুপে আত্মপ্রকাশ করলো ‘বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার’ ।

২৯ নভেম্বর ২০২৫ শনিবার বিকেলে রাজধানীর কাটাবন কনকর্ড এম্পোরিয়ামের ড্রু ক্যাফেতে অনুষ্ঠিত রোদসী সাহিত্য আড্ডায়, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সিনিয়র প্রভাষক কবি রিপন শান এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃতি লিটলম্যাগ সম্পাদক হিসেবে রোদসী পুরস্কার ২০০৪ প্রাপ্ত গুণী , নটরডেম কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) ডক্টর মিজান রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শব্দকুঠি সাহিত্য অঙ্গনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও কবি রোকসানা রহমান, কৃতি বার্তা সম্পাদক হিসেবে রোদসী পুরস্কার ২০০৪ প্রাপ্ত গুণী , দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক, জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলির স্বনামধন্য স্বনামধন্য সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আযাদ আলাউদ্দিন, শব্দকুঠি সাহিত্য অঙ্গনের সহ-সভাপতি কবি ড. লিন্ডা আমিন, কবি শরীফ খাঁন দীপ, প্রচার সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, মুক্তবুলির নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফ রহমান, মুক্তবুলির যুগ্ম সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বাণীর বিশেষ প্রতিবেদক কবি আরিফ আহমেদ, দৈনিক কালের কণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি ওমর ফারুক মিয়াজী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির গাইড লেকচারার শিল্পী মাহবুবুর রহমান সুজন । কবিতা পাঠে অংশ নেন, রোদসীর সাংস্কৃতিক সম্পাদক কবি শামীমা সুমী, কবি মতিয়ারা চৌধুরী মিনু, মোঃ আকবর, মুন্নী আখতার, মোঃ জুবায়ের, হাফেজ নুরুজ্জামান প্রমুখ ।

সমকালীন বাংলা ভাষার প্রধান কবি শামসুর রাহমানের অমর কবিতা প্রিয় স্বাধীনতার নান্দনিক আবৃত্তি করেন রোদসী চেয়ারম্যান রিপন শান ।
নতুন দিনের নবযাত্রাকে সমৃদ্ধ করার জন্যে, উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের পুরোনো কমিটি ভেঙে দিয়ে- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি রিপন শান কে চেয়ারম্যান, কবি রোকসানা রহমানকে নির্বাহী চেয়ারম্যান, ব্যারিস্টার সাদিয়া আরমানকে মহাসচিব, সাংবাদিক রেজাউর রহমান রিজভী, কবি মাহবুব মিত্র ও কবি আবৃত্তিশিল্পী শামীমা সুমীকে যগ্ম মহাসচিব, গীতিকার নীহার আহমেদ কে সাংগঠনিক সম্পাদক, শিল্পী সুজন মাহবুব কে সাংস্কৃতিক সম্পাদক,প্রকাশক হাফেজ নুরুজ্জামান কে প্রচার ও প্রকাশনা সম্পাদক , কবি আল মনির কে সাহিত্য সম্পাদক, কবি নীহার মোশারফ কে তথ্য ও গবেষণা সম্পাদক, মাকসুদ তালুকদার কে অর্থ সম্পাদক, কবি লীলা দেউরীকে মুক্তিযুদ্ধ ও মানবাধিকার সম্পাদক, কবি মতিয়ারা চৌধুরী মিনু কে সমাজকল্যাণ ও জনসংযোগ সম্পাদক, কণ্ঠশিল্পী পারভেজ মেহেদী বিপ্লবকে অনুষ্ঠান সম্পাদক, প্রকাশক কবি দিপাশ আনোয়ার কে দপ্তর সম্পাদক, এবং শিশুসাহিত্যিক শাহাব উদ্দিন শামীম, সাংবাদিক কিরণ শর্মা, কবি বিলকিস জাহান মুনমুন, নৃবিজ্ঞানী মজিবুল হাসান নয়ন, জনপ্রিয় নিউজ প্রেজেন্টার ফারজানা তানি, কবি মহিউদ্দিন মহিন, কবি শাহনাজ পারুল , আবৃত্তিশিল্পী এস এম বাহাউদ্দিন, সাংবাদিক তরিকুল ইসলাম রণি, সাংবাদিক টিটু বড়ুয়া, সাংবাদিক আশরাফুল আলম সজীব, প্রভাষক মুহাম্মদ নুরুল্লাহ আরিফ, প্রভাষক সিরাজ মাহমুদ, সংগঠক শাহাবুদ্দিন মিয়া , প্রভাষক মাহে আলম আখন, সাংবাদিক ইস্রাফিল নাঈম, সাংবাদিক মাসুম বিল্লাহ এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরিফ পন্ডিত কে নির্বাহী সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে ।

কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যগণ (সহসভাপতি) হচ্ছেন- কবি মিলি বসাক, কবি সাঈদ বাহাদুর, কবি ড. লিন্ডা আমিন, কবি শরীফ খাঁন দীপ, সাংবাদিক আকরাম খাঁন ঋমী, কণ্ঠশিল্পী নিজাম উদ্দিন খাঁন জাহিন, কবি জামসেদ ওয়াজেদ, কবি সোমা মুৎসুদ্দি, শিক্ষাবিদ কবি লিমা মেহেরিন, কবি জীবন তাপস তন্ময়, কবি এডভোকেট শোয়েব রানা , সাংবাদিক টিটু বড়ুয়া এবং শিক্ষাবিদ মোঃ মোজাম্মেল হক ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

১০

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

১১

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

১২

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১৩

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১৪

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

১৫

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

১৬

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৭

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১৮

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১৯

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

২০