বিপ্লব তালুকদার,স্টাফ রিপোর্টার
২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৮ জন

খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন শুভ মহালয়া

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি: শুভ মহালয়ায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠে মর্ত্যে দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছেন ভক্ত-পুণ্যার্থীরা। পিতৃপক্ষের সমাপ্তিতে দেবীপক্ষে শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণগণনাও।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও দুর্গাপূজার আনন্দময় আবেদন সর্বজনীন। তাই তো, দেবীর আগমনধ্বনিতে পাঁচদিনের উৎসবে মাতোয়ারা হওয়ার অপেক্ষায় সারা দেশের সনাতন ধর্মাবলম্বী ।

রোববার (২১ সেপ্টেম্বর ) খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে ও পূজামণ্ডপে চলছে চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজা-অর্চনা ও সনাতন ছাত্র যুব পরিষদের আয়োজনে চলছে ধর্মীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেইসাথে পালন করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় আচার আচারণ।

খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে দিনভর রয়েছে মহালয়ার সবচেয়ে বড় আয়োজন। সেখানে ঢাক-কাঁসা ও শঙ্খ বাজিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর পর মঙ্গলঘট স্থাপন করা হয়েছে। তাতে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা শেষে অন্য আনুষ্ঠানিকতায় মেতেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজায় শুরু দুর্গাপূজা শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে। সেদিন সন্ধ্যায় দেবী দুর্গাকে বিসর্জনে দুর্গোৎসবের সমাপ্তি হবে।

এবার দেবী দুর্গার আগমন গজে বা হাতির পিঠে চড়ে হবে। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলায় চেপে। আর দোলায় দেবীর গমনকে মহামারী বা মড়কের ইঙ্গিত ধরা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

১০

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১১

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১২

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১৩

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৪

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১৫

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১৬

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১৭

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৮

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১৯

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

২০