বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে বিপুল ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম শুভ তালনবমী তিথি মহোৎসব উদযাপিত হয়েছে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ তিথি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভোরে গীতা পাঠ ও প্রাতঃকালীন প্রার্থনার আয়োজন করা হয়। এতে স্থানীয় গুরুভ্রাতা ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এরপর দুপুরে সমবেত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়। দিনের শেষভাগে রাতে অনুষ্ঠিত হয় ধর্ম সভা ও ভজন-কীর্তন। ধর্ম সভায় বক্তারা শ্রী শ্রী ঠাকুরের জীবনাদর্শ ও বাণী নিয়ে আলোচনা করেন।

উৎসব উপলক্ষে সৎসঙ্গের পক্ষ থেকে ১৩৯তম আবির্ভাব অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, ঠাকুরের আদর্শ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতি বছর এ আবির্ভাব তিথি পালন করা হয়। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১০

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১১

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১২

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৩

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১৪

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৫

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৬

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

১৭

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

১৮

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

১৯

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

২০