রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : ১৩ সেপ্টেম্বর ২০২৬
পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক নির্মাণ ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশনের ৭ দফা দাবির আলোচনায় সীমান্ত সড়ক বন্ধের দাবি উত্থাপনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিএইচটি সম্প্রীতি জোটের সাধারণ সম্পাদক জীবন চাক।
এক বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সড়ক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সড়ক বন্ধের দাবি কোনোভাবেই পাহাড়ের সাধারণ মানুষের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, “সীমান্ত সড়ক বন্ধের দাবি মূলত সীমান্ত এলাকার যোগাযোগ ও সরকারি নজরদারি দুর্বল করার একটি অপচেষ্টা বলে আমরা মনে করি। এর ফলে বৈধভাবে চলাচলকারী সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমও বাধাগ্রস্ত হতে পারে।”
জীবন চাক বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলমান অস্থিতিশীলতা ও অবৈধ সশস্ত্র তৎপরতার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তাই যোগাযোগব্যবস্থা বন্ধ বা সীমিত করার পরিবর্তে আইনসম্মত, নিরাপদ ও জনবান্ধব যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি বলেন, কোনো সংগঠনের দাবি বা রাজনৈতিক অবস্থান থাকতেই পারে। তবে সেই দাবি যদি সাধারণ মানুষের চলাচল, উন্নয়ন ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো বন্ধ করার দিকে যায়, তাহলে সিএইচটি সম্প্রীতি জোট তার সঙ্গে একমত হতে পারে না।
সিএইচটি সম্প্রীতি জোটের সাধারণ সম্পাদক জীবন চাক সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে বিভাজন, সংঘাত ও অবরোধের রাজনীতি নয়; বরং আলোচনা, গণতান্ত্রিক অংশগ্রহণ, পারস্পরিক সম্মান, শান্তি ও উন্নয়নের পথ অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালি ও অ-বাঙালি সকল জাতিসত্তার মানুষের নিরাপত্তা, সমঅধিকার, যোগাযোগ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। কোনো সড়ক বা উন্নয়ন প্রকল্প নিয়ে আপত্তি থাকলে তা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সিএইচটি সম্প্রীতি জোট সীমান্ত সড়কসহ পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি, হুমকি ও জনদুর্ভোগ সৃষ্টির রাজনীতির তীব্র বিরোধিতা করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১০

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১১

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১২

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৩

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৪

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

১৫

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

১৬

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

১৭

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১৮

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১৯

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

২০