বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

গতকাল, ২৮ আগস্ট ২০২৬ ইং রাতে অতিরিক্ত পাহাড়ি ঢলের কারণে সাজেক রোডের বাঘাইহাট বাজার এলাকায় মূল সড়কের কিছু অংশ প্লাবিত হয়। বর্তমানে বাঘাইহাট বাজার এলাকার পানি সম্পূর্ণরূপে নিষ্কাশিত না হলেও যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে।

এমতাবস্থায়, সাজেক পর্যটন এলাকায় আটকে পড়া প্রায় পনেরো শতাধিক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

অদ্য, ২৯ আগস্ট ২০২৬ ইং তারিখে সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা, নিবিড় তদারকি এবং স্থানীয়দের সহযোগিতায় সাজেকে আটকে পড়া প্রায় পনেরো শতাধিক পর্যটককে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

দুর্যোগপূর্ণ এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে ব্যাপক আস্থা ও স্বস্তি সৃষ্টি করেছে।

এ সময় পর্যটকরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সেনাবাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতা ও তদারকির ফলে তারা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন। এ জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০