বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় আজ (০৩ আগস্ট ২০২৬) ভোরে *বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে* একটি কাঠমিস্ত্রির কারখানায় *অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়*। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। *এতে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়*।

ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে *লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি এর নেতৃত্বে* লংগদু জোন সদর হতে ০৩ টি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ *দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ করে*। লংগদু জোন সর্বপ্রথম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

*লংগদু জোনের সময়োপযোগী, সাহসী ও সমন্বিত পদক্ষেপের ফলে আগুনের বিস্তার সীমিত রাখা সম্ভব হয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি*। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লাখ থেকে ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ড চলাকালে লংগদু জোনের মেডিকেল দল প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে সার্বক্ষণিক প্রস্তুত ছিল। পাশাপাশি *লংগদু জোনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে* এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা লংগদু জোনের দ্রুত উপস্থিতি, পেশাদারিত্ব ও মানবিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে আগুন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেত। লংগদু জোনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১০

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১১

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

১২

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

১৩

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৪

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১৫

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১৬

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৭

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৮

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৯

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

২০