বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
৩ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯ জন

পাহাড়ের ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ের ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়। এরপর বিকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল ও আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দুর্গত এলাকার মানুষেরা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়ে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনের ওপর যে আঘাত হানে, তা কাটিয়ে ওঠা একার পক্ষে সম্ভব নয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও দানশীল প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে মানুষের দুর্ভোগ দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।’ তিনি দুর্গত মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে এ সংকটকালে রাজনৈতিক মতভেদ ভুলে সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

​ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সদরের গঞ্জপাড়া এবং দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকার মোট ৯০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দুর্গত পরিবারগুলোর দৈনিক কষ্ট লাঘবেই তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান জেটিআই-এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স গোলাম মুজতাবা সহ অন্যান্যরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১০

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১১

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

১২

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

১৩

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৪

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১৫

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১৬

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৭

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৮

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৯

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

২০