নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩ জন

লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত ।।

নিজস্ব প্রতিবেদক : লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । ৩০ জুলাই ২০২৬ লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে লালমোহন উপজেলার সকল কিন্ডারগার্টেনের প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন। সভায় সংস্থার রেজিস্ট্রেশন প্রাপ্ত ৮টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান, সহ-সভাপতি লালমোহন হা-মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের প্রাইমারি প্রধান মোঃ মনজুরুল ইসলাম ও ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসাইন সেক্রেটারি করা হয়েছে রায়চাঁদ রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান ফয়সাল মাহমুদ, সেকান্তর নগর একাডেমীর প্রধান মনজুর মোর্শেদ অপুকে সহকারী সেক্রেটারি মনোনীত করা হয়েছে, বাংলাবাজার রেসিডেনসিয়াল মডেল একাডেমীর প্রতিনিধি মোঃ সিফাত কে সাংগঠনিক সম্পাদক, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল এন্ড মাদরাসার প্রধান মোঃ আবুল কালামকে অর্থ সম্পাদক, লর্ডহার্ডিঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আবুল হাসনাত তানজিলকে প্রচার ও মিডিয়া সম্পাদক এবং ইসলামিক মডেল মাদরাসার প্রতিনিধি মোঃ আমজাদ হোসেনকে দপ্তর সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পাঁচ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা হলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আবুল খায়ের, ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের, লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো রুহুল আমিন, লর্ডহার্ডিঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন রাব্বি সিকদার ও শাহবাজপুর রেসিডেনসিয়াল মডেল মাদরাসার প্রতিনিধি মোঃ আজিজুল হককে। সভায় এ বছরের বেসরকারি বৃত্তি পরীক্ষার বিষয়, নতুন প্রতিষ্ঠানকে সংস্থার রেজিস্ট্রেশন করা ও আগামী ১ আগষ্ট কেন্দ্রীয় সম্মেলনে যোগদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১০

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১১

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

১২

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

১৩

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৪

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১৫

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১৬

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৭

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৮

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৯

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

২০