গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনকে স্বাগত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের স্বাক্ষরিত ২৮ জুলাই ২০২৬ তারিখের এক লিখিত সিদ্ধান্তে মেয়াদোত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাবেক কমিটি বিলুপ্ত করে অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে দুই সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

একই সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে গোপালগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম (লেলিন)-এর দলীয় পদ থেকে অব্যাহতি এবং সাবেক সাধারণ সম্পাদক ফজলুল কবির দারাকে নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে বহাল রাখার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা চলছে।

তবে এসব আলোচনা-সমালোচনার মধ্যেও সদ্য ঘোষিত গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম এবং সদস্য সচিব ফজলুল কবির দারাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১০

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১১

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

১২

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

১৩

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৪

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১৫

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১৬

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৭

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৮

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৯

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

২০