গোপালগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবিশ আইনজীবীকে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ বিচারকের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি

​গোপালগঞ্জ প্রতিনিধি : আজ গোপালগঞ্জে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ সুজন মিয়ার বিরুদ্ধে এজলাসে এক শিক্ষানবিশ আইনজীবীকে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মেরে মারাত্মক রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষানবিশ আইনজীবীর নাম সানিহা সুলতানা। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ আদালত ভবনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​জেলা আইনজীবী সমিতি সূত্রে ও লিখিত আবেদন থেকে জানা যায়, আহত সানিহা সুলতানা গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এম. এম. জুলকাদর রহমানের অধীনে শিক্ষানবিশ হিসেবে কর্মরত রয়েছেন। আজ আদালতের নিয়মিত কার্যক্রম চলাকালে তিনি ২য় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত ছিলেন। বিচারক মোঃ সুজন মিয়া কোনো কারণ ছাড়াই হঠাৎ তাঁকে উদ্দেশ্য করে নিজের টেবিলে থাকা কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। পেপার ওয়েটটি সরাসরি তাঁর কপালের ডান পাশে লেগে কপাল ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হয়ে এজলাসেই লুটিয়ে পড়েন।
​এ সময় আদালতে উপস্থিত অন্য আইনজীবী ও মোহরাররা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
​ভুক্তভোগী আইনজীবী সানিহা সুলতানা লিখিত অভিযোগে জানান, বিচারক মোঃ সুজন মিয়া দীর্ঘদিন ধরে পেশাগত আচরণের বাইরে গিয়ে আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার ও খেয়ালখুশি মতো আচরণ করে আসছেন। ইতিপূর্বেও তিনি অ্যাডভোকেট দিলীপ বিশ্বাসের মোহরার আমিনুল ফকিরকে একইভাবে আঘাত করেন, যাতে তাঁর কোমর গুরুতর জখম হয়।
​এ ঘটনার প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে আহত শিক্ষানবিশ আইনজীবী গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে গোপালগঞ্জ আইনজীবী সমিতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

১০

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

১১

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

১২

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১৩

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১৪

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১৫

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১৭

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৮

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৯

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

২০