মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

রাঙ্গামাটি বাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতি বছর একটি রত্রযাত্রা অনুষ্ঠান হলো এই বছরে বাঙ্গালহালিয়াতে দ্বিতীয় বারের মতো রাধা মদন গোপাল গিড়ি ধারী মন্দির রত্রযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।বাঙ্গালহালিয়াতে রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সুত্রে জানা যায়, গত ১৬শে জুলাই (বৃহস্পতিবার) রথযাত্রা উপলক্ষ্যে সকালে বাঙ্গালহালিয়া বাঙ্গলহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরি ধারী মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এই উপলক্ষ্যে দিনব্যাপী জগন্নাথ দেব এর পূজা,বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ,আরতি কীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন করা হয়।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া দুপুর ৩টায় বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরি ধারী মন্দিরের সামনে থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন শেষে রথ টেনে নিয়ে বাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে আবাসিক হিন্দু পাড়া হয়ে স্ব স্ব মন্দিরে মাসির বাড়িতে এসে শেষ হয় ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ,রাধা মদন গোপাল গিড়ি ধারী মন্দির অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি,মাধব বন্দু বাবাজী,পংকজ ভুষন চৌধুরী,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য ও সহ- সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদ্ যাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ও রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিকু কুমার দে, প্রধান উপদেষ্টা পংকজ ভুষন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শিবু ধর,সহ-সভাপতি প্রিয়লাল দত্ত,রিটন দত্ত, সুব্রত দে,বিশু মৌলিক,বিপ্লব মৌলিক, সাংবাদিক মিন্টু নাথ,লাভলু মৌলিক প্রমুখ।বাঙ্গালহালিয়া রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সুত্রে আরো জানা যায়, আগামী ২৪ই জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সফল সমাপ্তি ঘটবে। আর ওইদিন সকাল থেকে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠামালার আয়োজন থাকবে মন্দির গুলোতে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

১

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

২

খাগড়াছড়িতে উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৩

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

৪

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

৫

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

৬

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

৭

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

৮

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

৯

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

১০

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

১১

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

১২

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

১৩

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

১৪

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

১৫

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১৬

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১৭

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১৮

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

২০