মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত আনোয়ার মিয়াকে (৪২) স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণের শিশুর পিতা জানান , ‘সকাল ৭টার দিকে আমার মেয়ে মক্তবে যাওয়ার পথে অভিযুক্ত আনোয়ার তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। পরে মেয়েকে কবরস্থানের কাছে পাওয়া যায়। সেখানে এলাকার লোকজনের কাছে সে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আনোয়ার মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়।’
স্থানীয় একাধিক সূত্র জানায় আনোয়ার মিয়া মাদক সেবনে আসক্ত এবং এলাকাবাসী মিলে যখন আটক করে তখন বাড়িতে তীরে উঠে লুকিয়ে ছিল। জোর পূর্বক নামিয়ে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এসময় তার ঘর থেকে মাদকের সরঞ্জাম পাওয়া যায় ।এ বিষয়ে শ্রীমঙ্গল থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযুক্তকে আনোয়ার মিয়াকে আটক করে থানায় নিয়ে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুসারে আদালতের পাঠানো হয়েছে৷
No tags found for this post.
মন্তব্য করুন