বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
৭ মে ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২১ জন

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মহালছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং মহালছড়ি জোনের তত্ত্বাবধানে মহালছড়ি উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও রোটারি ক্লাবের সার্বিক সহযোগিতায় পরিচালিত ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন। পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসাসেবাও প্রদান করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে সর্বমোট ৫৬৮ জন চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২৯৬ জন পাহাড়ি ও ২৭২ জন বাঙালি। এছাড়া অন্যান্য রোগের চিকিৎসাসেবা নেন ৪৫৭ জন, যার মধ্যে ২৫৫ জন পাহাড়ি এবং ২০২ জন বাঙালি।
ক্যাম্পেইনে মোট ৫০৪ জন মহিলা, ৪২৬ জন পুরুষ এবং ৯৫ জন শিশু অংশগ্রহণ করেন। এ সময় ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া আরও ১২৭ জন রোগীকে পরবর্তীতে ওষুধ ও চশমা প্রদানের জন্য নিবন্ধন করা হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক বাছাই শেষে ১৭৪ জন রোগীকে ছানি অপসারণসহ বিভিন্ন ধরনের চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামের লায়ন্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের যাতায়াত সমস্যার কথা বিবেচনায় নিয়ে মহালছড়ি জোনের পক্ষ থেকে মহালছড়ি ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা মোট ৪৩৮ জন রোগীকে একাধিক যানবাহনের মাধ্যমে যাতায়াত সহায়তা প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসার পাশাপাশি মহালছড়ি জোনের মেডিকেল অফিসারের সঙ্গে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই জনকল্যাণমূলক কার্যক্রম সফল হয়েছে বলে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা মত প্রকাশ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবিতে জিয়া পরিষদের চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ, কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস

ভোলায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

১০

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

১১

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১২

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১৩

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১৪

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৫

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১৬

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১৭

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১৮

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৯

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

২০