বিপ্লব তালুকদার স্টাফ রিপোর্টার
৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৫ জন

লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্বোধন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : রাঙামাটির লংগদু উপজেলার রসুলপুর এলাকায় লংগদু জোনের তত্ত্বাবধানে এবং ইউএনডিপি’র সহায়তায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে। উক্ত কার্যক্রম লে: কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন এর সার্বিক দিক নির্দেশনায় ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত, লংগদু জোন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে উক্ত এলাকার প্রায় ১২০ টি পরিবার (বাঙালি) নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত উপস্থিত স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, লংগদু জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা যায়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০