বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সম্মিলিত সনাতনী হিন্দু সমাজের উদ্যোগে ও সনাতন সমাজ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার এর নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ হল রুমে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তমাল দাশ লিটনের সঞ্চলনায় এতেই সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী নির্মল কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ মনোরঞ্জন দেব, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বাবুল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল দেওয়ানজি, ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালি মন্দিরের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল সহ খাগড়াছড়ি জেলা ও উপজেলার সকল সনাতনী নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজিত মতবিনিময়ে বলা হয় হিন্দু সম্প্রদায় প্রমাণ করেছে তারা কোনো একক দলের নয়বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।
সচেতনতা ও মতপ্রকাশ নাগরিক হিসেবে নিজ অধিকার প্রতিষ্ঠায় সচেতন থাকার এবং যৌক্তিক মতামত প্রকাশের ব্যাপারে আলোচনা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন