নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও : ঈদগাঁওতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে তা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রায় প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি
খুব বেশি।
ঈদগাঁওর মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা,দক্ষিণ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেহেরঘোনা শাহ জব্বারিয়া মাদ্রাসা, আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাদীতলা কেন্দ্রে, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও জালালাবাদ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
কক্সবাজার-৩ ( সদর-রামু-ঈদগাঁও) উপজেলায় মূলত ৫জন প্রা্থী থাকলেও বিএনপি,জামায়াতে মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
নির্বাচন ঘিরে ঈদগাঁও উপজেলা জুড়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনা ওবিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন নিবার্চনী মাঠে।
No tags found for this post.
মন্তব্য করুন