বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৮ জন

খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ, ভোটারের উপস্থিতি কম

বিপ্লব তালুকদার  খাগড়াছড়ি : খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে তা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণের শুরু থেকে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত জেলা সদরের খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় , পেরাছড়া উচ্চ বিদ্যালয়, খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি কলেজ, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে কোথাও ভোটারের তেমন লাইন নেই। তবে বেলা বাড়লে ভোটারের উপস্থিতি বাড়বে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

খাগড়াছড়ির একমাত্র সংসদীয় আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূলত বিএনপি, জামায়াত এবং দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
ভোটগ্রহণের শুরুর দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার প্রত্যন্ত পাহাড়ি কেন্দ্রগুলোতে এখনো ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম।

খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আনিসুর রহমান বলেন, বিচ্ছিন্নভাবে দুই একজন ভোটার ভোট দিতে আসছেন। এই কেন্দ্রে ভোটার রয়েছে ২০০১ জন। বেলা বাড়লে বাড়বে ভোটার।

জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলার ৯টি উপজেলায় ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০