পবিপ্রবি প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৭ জন

পবিপ্রবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. রুবেল মাহমুদ

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় থেকে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক অফিস আদেশ অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, তিনি আগামী তিন বছর মেয়াদে (১ মে ২০২৫ থেকে ৩ এপ্রিল ২০২৮ পর্যন্ত) এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বেলজিয়ামের ঘেন্ট ইউনিভার্সিটি থেকে উচ্চতর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে চীনের বেইজিংয়ে অবস্থিত ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সাইন্স (আইএম-ইউসিএএস) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র উদ্ভিদের রোগপ্রতিরোধ ব্যবস্থা। এ বিষয়ে দেশি ও বিদেশি বিভিন্ন গবেষণা জার্নালে তাঁর একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগীয় শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার কথা জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০