বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আজ খাগড়াছড়ি জেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। শীতের তীব্রতা বিবেচনায় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
এই মহৎ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সন্মানিত ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ইউনিটের সেক্রেটারি আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হাসানুল করিম, কার্যনির্বাহী সদস্য পেয়ার আহমেদ, কার্যনির্বাহী সদস্য বসুন্ধরা ত্রিপুরা, কার্যনির্বাহী সদস্য পাইম্রাসং মারমা সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।
কম্বল বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করেন যুব রেড খাগড়াছড়ি ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা। তাদের আন্তরিক অংশগ্রহণ ও স্বেচ্ছাসেবামূলক প্রচেষ্টায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি দুলাল হোসেন বলেন
“মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল শক্তি। সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যুব রেড ক্রিসেন্টের সদস্যরা যেভাবে আন্তরিকতা নিয়ে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
উক্ত আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ শীতার্তদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
No tags found for this post.
মন্তব্য করুন