মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬ জন

রাঙ্গামাটি জেলা পুলিশের কল্যাণ সভা: ভালো কাজের স্বীকৃতিতে ১৪ জন পুরস্কৃত

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোসাইন, পিপিএম।
কল্যাণ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় তারা কর্মক্ষেত্রে বিদ্যমান নানাবিধ সমস্যা, সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় এবং পেশাগত বিভিন্ন প্রস্তাব পুলিশ সুপার মহোদয়ের নিকট তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগসহকারে পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। পাশাপাশি অন্যান্য সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার মহোদয় নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা, কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখা, নিরাপত্তা ও বুদ্ধিমত্তার সাথে দায়িত্ব পালনসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি সকল অফিসার ও ফোর্সকে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, বিগত মাসে দায়িত্ব পালনে প্রশংসনীয় ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
কল্যাণ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০