বিপ্লব তালুকদার,স্টাফ রিপোর্টার
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩০ জন

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি: স্মারক গ্রন্থ ‘উজ্জীবন’

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়ি: পার্বত্য জেলার সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথম প্রকাশিত স্মারক গ্রন্থ “উজ্জীবন”-এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩ টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু ও জয়ন্তী দেওয়ানের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি তাঁর বক্তব্যে খাগড়াছড়ি প্রেসক্লাবের চার দশকের দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “উজ্জীবন”স্মারক গ্রন্থটি এই অঞ্চলের ইতিহাস ও সাংবাদিকতার বিবর্তনের এক অনন্য দলিল হয়ে থাকবে। পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার গুরুত্বও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালী ত্রিপুরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মবিষয়ক সম্পাদক খাগড়াছড়ির সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া, জামাতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন, ইসলামি আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাওসার আজিজীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ খাগড়াছড়ি জেলার সকল উপজেলার প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের দীর্ঘ ৪০ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে “উজ্জীবন” স্মারক গ্রন্থটি এক মাইলফলক। এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০