স্টাফ রিপোর্টার ঢাকা বিভাগ : নরসিংদীর মনোহরদীতে জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলা চত্বরে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় জানানো হয়,উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের কর্মকাণ্ডে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।এ সময় সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। পাশাপাশি নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কেউ মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নামে বা পদবী ব্যবহার করতে পারবেন না বলে সতর্ক করা হয়।সভায় উপস্থিত ছিলেন যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি তাজুল ইসলাম বাদল, বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি কামাল উদ্দীন বাদল,মোবারক হোসেন নাদিম, সেলিম রেজা,এমরুল ইসলাম,হিমেল,সজিব,রুবেল,
অলি,জাকিরসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
No tags found for this post.
মন্তব্য করুন