মিন্টু কান্তি নাথ
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

বাঙ্গালহালিয়াতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ সজ্জল রাখতে অভিভাবক সমাবেশ

মিন্টু কান্তি নাথঃ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্প। বর্তমানে প্রকল্পটির ৬ষ্ঠ পর্যায় চলমান। প্রাক-প্রাথমিক, ধর্মীয় শিক্ষা (শিশু) এবং ধর্মীয় শিক্ষা (বয়স্ক) শিক্ষাকেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা প্রকল্পের প্রধান কাজ।

আজ ১১সেপ্টেম্বর বৃহস্পতিবার রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির,কুতুরিয়া পাড়া শিব মন্দির ও ছাগল খাইয়া কৃষ্ণ মন্দিরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় কেন্দ্র শিক্ষক কর্তৃক আয়োজিত প্রাক-প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা শিশু অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,হিন্দু কল্যাণ ট্রাস্টের মনোনীত রাজস্থলী উপজেলা প্রতিনিধি এবং বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের(প্রতিষ্ঠাতা)মঠ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ,শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা পুলক চৌধুরী,উপদেষ্টা অরুণ চৌধুরী,সোনারাম বিশ্বাস,বসন্ত দাশ। শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালীমন্দিরের উপদেষ্টা বিমন দেব,সভাপতি বিশ্বনাথ চৌধুরী,বাবু প্রিয়লাল দত্ত। শ্রী শ্রী শিব মন্দির সমাজ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে,সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম, সাংবাদিক মিন্টু কান্তি নাথ,গীতা শিক্ষক শিক্ষক উজ্জ্বল দেব,সুব্রত দে,ধর্মীয় শিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষিকা প্রিয়া দাশ, রত্মা দাশ,সোমা চৌধুরী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্র-ছাত্রীদের পিতা-মাতারা উপস্থিত ছিলেন।

ধর্মীয় শ্রী গুরু শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ বলেন,আপনাদের ছেলে সন্তানদের অবশ্যই নৈতিক শিক্ষা দিতে গীতা স্কুলে পাঠাবেন। এই স্কুলগুলোতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে শিশুদের একটি সঠিক ও সুশৃঙ্খল জীবন ধারণের পদ্ধতি শেখানো হয়। যা তাদের ধর্মীয় এবং নৈতিক মান বজায় রাখতে সাহায্য করে।

বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দিরের গীতা স্কুলে পড়ুয়া এক ছাত্রের মা প্রিয়াঙ্কা দেবী অভিভাবক হিসেবে বলেন,এই মন্দিরের গীতা শিক্ষক উজ্জ্বল দেব ও প্রাক প্রাথমিক শিক্ষিকা প্রিয়া দাশ,কোমলমতি ছাত্র-ছাত্রীদের যেভাবে আদর যত্ন করে ধর্মীয় শিক্ষা গুলো দিয়ে থাকেন। আমি একান্তভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি আপনাদের। আপনাদের সুশিক্ষায় আজ আমার ছেলে মেয়ে,কিছু মাত্র হলোও ধর্মীয় অনেক কিছুই শিখেছেন। ছুটির পরে স্কুল থেকে দূরে গিয়ে আমাকে বলেন, মা আমি আজ গীতার ঐ স্লোকটা মুখস্ত করেছি এবং স্কুলে বলতে পেরেছি। ছেলেমেয়েদের এই কথাগুলো শুনে আমরা অভিভাবকরা অনেক খুশি হই।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০