রাকিব হোসেন, ভোলা
২১ অগাস্ট ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

উজ্জ্বল ভবিষ্যতের পথে “বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা

রাকিব হোসেন, ভোলা: ভোলা বোরহানউদ্দিন উপজেলার পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাংক চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০ জন মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ১,০০,০০০ (এক লাখ) টাকা প্রদান করা হয়।
এবং বাকি টাকা স্কুলের উন্নয়ন কাজে ব্যবহৃত হয়।
এই অনুদান PBGSI প্রকল্পের আওতায় SMAG/MMAG/GBAG এর বরাদ্দকৃত ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা থেকে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—
“আজকের এই সহযোগিতা শুধু অর্থ সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এক অনন্য পদক্ষেপ। আমাদের সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি সন্তানই আমাদের সম্পদ, তাই তাদের সঠিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে দেশকে এগিয়ে নেওয়ার যোগ্য নাগরিক হিসেবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিক, পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু মজুমদার এবং বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মিহির। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

উপজেলা কর্মকর্তা বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, “পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয় ইতোমধ্যেই এলাকার একটি উদাহরণ হয়ে উঠেছে। এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়, মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ করছে।”

আয়োজকরা জানান, এই সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষায় অগ্রসর হতে প্রেরণা জোগাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০