রিয়াজুল ইসলাম আলম দেবহাটা : সাতক্ষীরা জেলার দেবহাটায়, কোমলমতি শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের প্রয়াসে,
নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ রাস্তার পাশে কয়েক বছর ধরে মরে থাকা গাছের ডাল ও গাছ পড়ে জানমালের ক্ষতির ঝুঁকিতে আছে জানতে পেরে, গতকাল দেবহাটার নবগত উপজেলা নির্বাহী অফিসার এলাকার পরিদর্শন করেন। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরা ঝুঁকিপূর্ণ গাছগুলো গাছগুলো কেটে ফেলার নির্দেশ দেনএবং তা বাস্তবায়ন করেন। মরা গাছ গুলি কাটার সময় তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তারা নিজস্ব কার্যালয়ে ফিরে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবিলম্বে ঝুঁকিপূর্ণ মৃত গাছগুলো অপসারণ ও স্থানীয়দের উপস্থিতিতে,কাটা গাছগুলোর তালিকা করে বিধি মোতাবেক পরবর্তীতে নিলাম এর জন্য সংরক্ষণ করার চিঠি দেন।
সাথে সাথে মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের জন্য ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার কে নির্দেশনা দেওয়া হয়েছে।একই সাথে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে পল্লী বিদ্যুতের লোক যেন সে সময় উপস্থিত থাকে সেই নির্দেশনা দেয়া হয়। গতকাল সমস্যা জানার পর আজ সকাল থেকেই চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এর আশপাশের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ সমূহ তালিকা করে পরবর্তীতে বিধিমতাবেক সংরক্ষণের লক্ষ্যে কর্তনপূর্বক অপসারণ কার্যক্রম চলমান আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি, গ্রাম পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয়দের উপস্থিতিতে ও সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনসেবায় একধর এগিয়ে উপজেলা নির্বাহী অফিসার কে এলাকার সব ধরনের জনসাধারণ তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং এরকম উন্নয়নমূলক কাজ অভূত রাখার জন্য সকলেই উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানিয়েছেন।
No tags found for this post.
মন্তব্য করুন