মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৫ জন

বোরহানউদ্দিনে গণঅভ্যুত্থান দিবসে উপজেলা বিএনপির বিজয় মিছিল

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিনে ৫ আগস্ট “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে পৌর বাজার, থানা মোড়, উপজেলা ভবন, উত্তর বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের এই দিনে তৎকালীন ফ্যাসিস্ট সরকার থেকে জাতিকে মুক্ত করেছি। বিএনপি দেশের মানুষের জন্য একটি নতুন স্বাধীনতার সূচনা করেছে। এদেশের মানুষ তা আজীবন মনে রাখবে।”
তিনি আরও বলেন “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশের শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছে। তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। শুধু শিক্ষার্থীরাই নয়—দিনমজুর, কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিলেন এই গণআন্দোলনে। স্বৈরাচারী সরকারের গুলিতে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের স্মৃতি ভোলা নয়, চিরস্মরণীয় থাকবে “বোরহানউদ্দিন ও দৌলতখানে যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন—আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সকল ধরনের সহযোগিতা করা হয়েছে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো জনগণের দল। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, মনজুরুল আলম ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন খান, পৌর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান লিটন, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মূর্ধা, গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন কাজী, পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতব্বরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজয় মিছিল ও আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ নানা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত উদ্দীপনাপূর্ণ এবং জনতার উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

১০

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১১

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

১২

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

১৩

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৪

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১৫

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১৬

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৭

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৮

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৯

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

২০