নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪১ জন

স্বাস্থ্যসচেতন ভবিষ্যতের পথে খুলনায় ‘আলোর আঁচল’ উদ্যোগ

সুস্থ মা, সচেতন শিশু—এই মূলমন্ত্রকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো মানবিক উদ্যোগ ‘আলোর আঁচল, মায়ের যত্নে শিশুর স্বপ্ন’। রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির আয়োজনে লবণচরার বান্দাবাজার এলাকায় আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন ৮০ জনেরও বেশি মা ও শিশু।

দিনব্যাপী কর্মসূচিতে মায়েরা পান প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিশুদের টিকা ও পুষ্টিবিষয়ক পরামর্শ এবং মানসিক-শারীরিক সুস্থতা নিয়ে বিশেষজ্ঞদের বাস্তবভিত্তিক আলোচনা। শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থাও রাখা হয়।

প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম বলেন, “সুস্থ মা মানেই সুস্থ সমাজ। তাই এ ধরনের স্বাস্থ্যসচেতন কার্যক্রম খুবই সময়োপযোগী ও প্রয়োজনীয়।” তিনি সকলকে নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণে উৎসাহিত করেন।

‘আলোর আঁচল’ সফল করতে পাশে ছিল একাধিক সহযোগী প্রতিষ্ঠান। ইভেন্ট পার্টনার রঙমহল ফর ইয়ুথ, ক্লাব পার্টনার মেডিসিন ক্লাব (খুলনা মেডিকেল কলেজ ইউনিট), মিডিয়া পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সোশ্যাল মিডিয়া পার্টনার কেইউ ইনসাইডার এবং ভেন্যু ও লজিস্টিকস সহযোগে ছিল সূর্যের হাসি নেটওয়ার্ক ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়।

আয়োজকদের ভাষ্যে, এ আয়োজন শুধুই ক্যাম্পেইন নয়—এটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি সচেতনতামূলক সহায়তা উদ্যোগ। ভবিষ্যতেও মা ও শিশুর সুস্থ জীবন গঠনে এমন কার্যক্রম তারা নিয়মিত চালিয়ে যেতে চান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১০

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১১

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১২

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১৪

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৫

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৬

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১৭

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৮

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৯

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

২০