বিপ্লব তালুকদার,স্টাফ রিপোর্টার
৫ জুলাই ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৯ জন

নয়দিন ব্যাপী অনুষ্ঠান শেষে খাগড়াছড়িতে উল্টো রথ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও নয়দিন ব্যাপী অনুষ্ঠান শেষে উল্টো রথ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বিকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে প্রথম অদিবেশনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে শান্তিনগর হয়ে খাগড়াছড়ি গেইট ঘুরে এসে শ্রী শ্রী বঙ্কুবিহারী কেন্দ্রীয় ইসকন মন্দিরে এসে শেষ হয়।

প্রসঙ্গত, রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক। তিন জনের জন্য আলাদা আলাদা তিনটি রথ। রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় হল এই রথ তিনটি। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ। এই রথের নাম তালধ্বজ। রথে তার সঙ্গী হন রামকৃষ্ণ তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব। সারথি সাত্যকি। রথের মাথায় পতাকার নাম উন্যানী। রথের রশির নাম বাসুকি নাগ। বলরামের রথেও ৯ দেবতা থাকেন ৷

এদের মধ্যে আছেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর। তারপর যাত্রা করে সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে তাই রথটিকে পদ্মধ্বজও বলা হয়ে থাকে। দর্পদলনের সারথির নাম অর্জুন। দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা ৷ রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনি। সুভদ্রার রথে থাকেন ৯ দেবী ৷ এদের মধ্যে রয়েছেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা ৷

এ সময় তিনটি রথের সেচ্চাসেবকের দায়িত্বে উপস্থিত ছিলেন সনাতন সসমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলার শাখার নেতৃবৃন্দ , বাগীশিক খাগড়াছড়ি জেলা শাখা সদস্যরা , বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট ও জাগো হিন্দু পরিষদ এর নেতৃবৃন্দ সহ অনন্যসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০