বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়ির বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
মাটিরাঙ্গা নতুনপাড়া মসজিদের ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি মসজিদ ও ব্রিজ উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সফরকালে মাটিরাঙ্গায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নতুন পাড়া জামে মসজিদ ও স্থানীয় তপ্ত মাস্টার পাড়ায় নবনির্মিত ব্রিজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প সূত্রে জানা যায়, ১ কোটি ৫০ লাখ টাকায় মাটিরাঙ্গা নতুনপাড়া মসজিদের ভবন এবং ৩ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকায় স্থানীয় তপ্ত মাস্টারপাড়া ব্রিজ নির্মাণ করা হয়।
এদিকে রাত ৮টায় জেলা সদরে এসে জেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সভায় যোগ দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
No tags found for this post.
মন্তব্য করুন