মুশতাক আহমেদ,পবিপ্রবি প্রতিনিধি
২৮ মে ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

মুশতাক আহমেদ,পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি শাখার উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে ঈদ উপলক্ষে “বারাকাহ এ ঈদ” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) এম. কেরামত আলী হলে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন ক্যাম্পাসে অবস্থানরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজনের ঘোষণা দিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়।

আয়োজনে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য দুপুর ২টায় খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সঙ্গে এতে অংশ নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেদওয়ান বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতেই আমাদের এই আয়োজন। শুধু ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্যই নয়, ঈদের দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নিয়েও শিবিরের বিশেষ আয়োজন রয়েছে।”

উল্লেখ্য, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ আয়োজনের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১০

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১১

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১২

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১৩

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৪

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১৫

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৬

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৭

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৮

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৯

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

২০