বিপ্লব তালুকদার স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২ জন

আজ থেকে শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি থেকে : আজ থেকে শুরু হয়েছে মারমা নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব সাংগ্রাই উৎসব।

সম্প্রীতির বন্ধনে ঐতিহ্যের গান, সাংগ্রাই হোক মিলনের প্রাণ এ লক্ষ্যকে সামনে নিয়ে আজ থেকে খাগড়াছড়িতে শুরু হয়েছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব সাংগ্রাই উৎসব।
সাংগ্রাই উৎসবকে ঘিরে পাহাড়ী পাড়ায় পাড়ায় চলছে আনন্দ উল্লাস। মারমা উন্নয়ন সংসদ ও মারমার যুব কল্যাণ সংসদ এই উৎসবের আয়োজন করে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বালিকা ত্রিপুরা প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে আজ সকালে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন। এ সময় মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় সভাপতি মং প্রু চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের মারমা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংগ্রাই উৎসব উপলক্ষে জেলা সদরে বের করা হয়
বর্ণাঢ্য শোভাযাত্রা।
মারমাদের কিশোর কিশোরী নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে
আনন্দ উল্লাসে শোভাযাত্রায় অংশ নেয়।আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে মারমা জনগোষ্ঠী তাদের ঐতিহ্যিক সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে। পরে অনুষ্ঠিত হয় মৈত্রী পানি খেলা। নাচ গানে মেতে থাকে।
পূরনো বছরের বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে মারমা জনগোষ্ঠী সেই প্রাচীনকাল থেকে এই বর্ষবরণ উৎসব সাংগ্রাই
উদযাপন করে আসছে। এই উৎসব মানুষে মানুষে মিলনের প্রাণবন্ত দোলা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিভিন্ন কেয়াং ও বৌদ্ধ বিহারে প্রদীপ পূজা ও নানা অর্ঘ্য দান।
সাংগ্রাই উৎসব চলবে ১৬ এপ্রিল পর্যন্ত তিনদিন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১০

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১১

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১২

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৩

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১৪

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৫

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৬

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৭

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৮

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৯

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

২০