বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : লংগদু জোন কর্তৃক দক্ষিণ পাবলাখালি এলাকার একটি গোয়েন্দা-ভিত্তিক অপারেশনে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউপিডিএফ (মুল) এর সংগ্রাহক রঞ্জন বিকাশ চাকমা সন্দেহজনকভাবে ওই এলাকায় অবস্থান করছিল।
এই তথ্যের ভিত্তিতে রাত ১০:২০ ঘটিকার সময় একটি টহল অভিযান পরিচালিত হয়।
অভিযানে, ১টি স্টারলেট ইউএসএ ০.২২ ক্যালিবার পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনী জনগণকে আশ্বস্ত করতে চায় যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে সকল ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন