মিন্টু কান্তি নাথ রাজস্থলী ( রাঙামাটি)  প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় ১৪ এপ্রিল ২০২৬ইং দিবাগত রাত আনুমানিক ১ঘটিকায় সময় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে কালামা মারমা (স্বামীঃ মৃত মংবই মারমা) নামক এক উপজাতি পরিবারের আধাপাকা বসতবাড়ির ভেতরে থাকা প্রায় সকল মালামাল আগুনে পুড়ে যায় এবং রান্নাঘরের আংশিক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

স্থানীয় জনগণের তাৎক্ষণিক প্রচেষ্টা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত হস্তক্ষেপে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।
জানা যায় ঘটনার সময় ভুক্তভোগী নারী কালামা মারমা স্থানীয় বিহারে অবস্থান করায় আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ঘটনার সংবাদ প্রাপ্তি মাত্রই কাপ্তাই জোনের রাজস্থলী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আবীরের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

কাপ্তাই জোনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের দ্রুত ও মানবিক সহায়তায় ভুক্তভোগী পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।

রাজস্থলী এলাকায় কাপ্তাই জোন সর্বদা আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১০

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১১

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১২

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৩

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

১৪

খাগড়াছড়িতে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৫

নেত্রকোনা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’

১৬

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

১৭

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

১৮

খাগড়াছড়িতে রিসোর্টে ইয়াবা আসর: ম্যানেজারসহ আটক ৩

১৯

খাগড়াছড়িতে রিসোর্টে ইয়াবা আসর: ম্যানেজারসহ আটক ৩ বিপ্লব তালুকদার খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্র মহাজনপাড়ায় অবস্থিত ‘হোটেল অতিথি রিসোর্ট’-এ অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং হোটেলের ম্যানেজারকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিসোর্টটির ৩০২ নম্বর কক্ষে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রিসোর্টটির চতুর্থ তলায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে হানা দেয়। তল্লাশি চালিয়ে কক্ষের ভেতর থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির সাথে সরাসরি জড়িত দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটক কৃতরা হলেন মোঃ আশরাফুল ইসলাম (২৩)মহালছড়ির মুসলিম পাড়ার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে (বর্তমানে খাগড়াছড়ি সদরের শালবন নিবাসী),মোছাঃ সালমা বেগম (৩৫) পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পুনামাগাড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। অভিযান চলাকালে হোটেলের বোর্ডার রেজিস্টার পরীক্ষা করে দেখা যায়, গত ২৩ এপ্রিলের পর থেকে কোনো অতিথির নাম নথিবদ্ধ করা হয়নি। মাদক ব্যবসায়ীদের অবৈধভাবে অবস্থান করতে দেওয়া এবং তথ্য গোপন করে অপরাধে সহযোগিতা করার অভিযোগে হোটেলের ম্যানেজার মোঃ মহসিন (৪৫)-কেও পুলিশ গ্রেপ্তার করেছে। আটক মহসিন কুমিল্লা জেলার লাকসাম থানার বাসিন্দা। খাগড়াছড়ি সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-১৫, তারিখ-২৭ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। আজ সোমবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং অপরাধীদের আশ্রয়দাতা হোটেলগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

২০