রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম!

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (COP31)-এ বাংলাদেশের সরকারি ডেলিগেশনের অংশ হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন বান্দরবানের তরুণ পরিবেশ ও জলবায়ু সংগঠক মোঃ তহীদুল ইসলাম মাছুম। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে সরকারি প্রতিনিধিদলের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক এই বৈশ্বিক সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিজ্ঞানী, গবেষক, উন্নয়নকর্মী ও তরুণ জলবায়ু নেতারা অংশগ্রহণ করবেন।

মোঃ তহীদুল ইসলাম মাছুম বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক (Coordinator, International Affairs) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রযুক্তিগত উদ্ভাবনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান Center for Environmental Research and Technological Innovation (CERTI)-এর মেম্বার সেক্রেটারি। CERTI তিন পার্বত্য জেলার পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে গবেষণা ও কাজ করে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে তিনি জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, তরুণ নেতৃত্ব, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন। তিনি Global Youth Platform-এর প্রতিষ্ঠাতা হিসেবে দেশ-বিদেশে তরুণদের জলবায়ু সচেতনতা ও পরিবেশবিষয়ক বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন।

COP31 সম্মেলনে তাঁর অংশগ্রহণের অন্যতম লক্ষ্য হবে পার্বত্য চট্টগ্রামের বিশেষ জলবায়ু ও পরিবেশগত সংকটগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পানির সংকট, ঝরনা ও প্রাকৃতিক পানির উৎস শুকিয়ে যাওয়া, ভূমিধস, আকস্মিক বন্যা, বন ও জীববৈচিত্র্যের ক্ষতি, জীবিকার পরিবর্তন এবং আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জলবায়ু ঝুঁকি, জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, অভিযোজন অর্থায়ন এবং তরুণদের অংশগ্রহণের বিষয়েও তিনি আন্তর্জাতিক নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

তাঁর এই অংশগ্রহণকে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও জলবায়ু-সংক্রান্ত বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের জনগোষ্ঠীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে বৈশ্বিক জলবায়ু আলোচনায় যুক্ত করার ক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

১

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

২

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

৩

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম!

৪

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

৫

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

৬

দীঘিনালায় সাপের কামড়ে বিজিবি সদস্য গুরুতর অসুস্থ, হেলিকপ্টার যোগে নেওয়া হলো চট্টগ্রাম সিএমএইচে

৭

সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি

৮

টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কিশোর আটক

৯

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ ইউপিডিএফের (প্রসীত) কালেক্টর আটক

১০

ম্যাথ অ্যাসোসিয়েশন অব বাঙলা কলেজের নেতৃত্বে শামীম ও নাহিদ

১১

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন খাগড়াছড়ির মাসিনু মারমা

১২

তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা

১৩

মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

টুঙ্গিপাড়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, হুমকিতে পরিবেশ

১৫

সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদিয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

১৬

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

১৭

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

১৮

মৌলভীবাজারে তোফায়েলকে অপহরণ-নির্যাতন নয় দাবি ফখরুজ্জামানের – জলমহাল দখল ও মানহানি করার জন্য নাটক সাজানোর অভিযোগ শামীমের বিরুদ্ধে

১৯

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০