shoaib 24
৬ নভেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

​গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ৩ নং গোপালপুর ইউনিয়ন পরিষদ যেন সাধারণ মানুষের ভোগান্তি এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। ইউনিয় পরিষদের সচিব লিপিকা ঘরামির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ তুলেছেন ওই ইউনিয়নের সাধারণ মানুষ।

​স্থানীয় সূত্রে ও এলাকাবাসী জানায়, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সচিবের নানা হয়রানির শিকার হচ্ছেন। জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, উত্তরাধিকার সনদ কিংবা ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়ার জন্য নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া ঠিকমত অফিসে না আসা ও নানা অজুহাতে দিনের পর দিন সেবা প্রার্থীদের ঘুরতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সচিব স্থানীয় বাসিন্দা হওয়ায় পারিবারিক প্রভাবে নিয়মনীতি তোয়াক্কা করছে না বলে অভিযোগ চেয়ারম্যান’সহ এলাকাবাসীর।

​স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ইউনিয়ন পরিষদে সেবা নিতে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয়। সচিবের দুর্নীতির কারণে সাধারণ মানুষ সরকারের সঠিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।”

​এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঢলী বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের সচিব লিপিকা ঘরামি স্থানীয় বাসিন্দা হওয়ায় পারিবারিক প্রভবা খাটিয়ে সাধারণ মানুষদের হয়রানি করছে। আমারা পরিষদ থেকে তার বিরুদ্ধে অনাস্থা ও অভিযোগ করেছি। জেলা প্রশাসক টেবিলে আছে এবং তিনি ব্যাবস্থা নিবেন।

ইউনিয়ন পরিষদের সচিব লিপিকা ঘরামির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

​সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি, অবিলম্বে এই ইউনিয়ন পরিষদের অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা হোক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

১

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

২

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

৩

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম!

৪

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

৫

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

৬

দীঘিনালায় সাপের কামড়ে বিজিবি সদস্য গুরুতর অসুস্থ, হেলিকপ্টার যোগে নেওয়া হলো চট্টগ্রাম সিএমএইচে

৭

সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি

৮

টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কিশোর আটক

৯

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ ইউপিডিএফের (প্রসীত) কালেক্টর আটক

১০

ম্যাথ অ্যাসোসিয়েশন অব বাঙলা কলেজের নেতৃত্বে শামীম ও নাহিদ

১১

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন খাগড়াছড়ির মাসিনু মারমা

১২

তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা

১৩

মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

টুঙ্গিপাড়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, হুমকিতে পরিবেশ

১৫

সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদিয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

১৬

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

১৭

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

১৮

মৌলভীবাজারে তোফায়েলকে অপহরণ-নির্যাতন নয় দাবি ফখরুজ্জামানের – জলমহাল দখল ও মানহানি করার জন্য নাটক সাজানোর অভিযোগ শামীমের বিরুদ্ধে

১৯

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০