টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সাধারণ গ্রাহক ও যানবাহন চালকেরা। তাদের অভিযোগ, তেলের দাম বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে দৈনন্দিন জীবনযাত্রা ও পরিবহন ব্যয়ে পড়তে শুরু করেছে। এতে বাড়ছে সংসারের খরচ, পাশাপাশি কৃষি ও পণ্য পরিবহন ব্যয় নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।

দাম বাড়ার পর টুঙ্গিপাড়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশন ও পাম্পে আগের তুলনায় যানবাহনের উপস্থিতি কমে গেছে। নেই আগের মতো দীর্ঘ সারি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, যানবাহন আসছে ঠিকই, তবে অধিকাংশ ক্রেতাই আগের তুলনায় কম পরিমাণে জ্বালানি কিনছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়ার ফিলিং স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, অন্যান্য সময়ের তুলনায় যানবাহনের চাপ অনেকটাই কম। মাঝেমধ্যে কয়েকটি যানবাহন তেল নিতে এলেও দীর্ঘ সময় অপেক্ষার দৃশ্য চোখে পড়েনি। পাম্পকর্মীরাও অনেকটা অলস সময় পার করছেন।

যানবাহন চালকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তেলের দাম বাড়লে শুধু গাড়ি চালানোর খরচই বাড়ে না, এর প্রভাব পড়ে যাত্রী ও পণ্য পরিবহনেও। আয় না বাড়লেও ব্যয় বাড়ছে। ফলে বাড়তি খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন কৃষকেরাও। কৃষিকাজে সেচ, জমি প্রস্তুত, ফসল পরিবহনসহ নানা কাজে ডিজেলের ব্যবহার রয়েছে। বিদ্যুৎ ও কৃষি উপকরণের বাড়তি খরচের সঙ্গে নতুন করে ডিজেলের দাম বৃদ্ধি তাদের উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

টুঙ্গিপাড়ার কৃষক আ: কাশেম বলেন, কৃষিপণ্যের ন্যায্য দাম পাওয়াই কঠিন। এর মধ্যে ডিজেলের দাম বাড়লে সেচ ও পরিবহন ব্যয় বাড়বে। শেষ পর্যন্ত এই বাড়তি খরচ কৃষকের ওপরই চাপবে।

গ্রাহকদের আশঙ্কা, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বাড়লে এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। পণ্য পরিবহন খরচ বাড়লে বাজারে পণ্যের দাম আরও বাড়তে পারে, যার চাপ শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ ভোক্তাদের।

তাদের দাবি, দেশের সামগ্রিক অর্থনীতি, কৃষি উৎপাদন, পরিবহন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হোক।

জ্বালানি তেলের বাড়তি দামের এই চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলে এবং তা তারা কীভাবে সামাল দেন—এখন সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

১

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

২

খাগড়াছড়িতে উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৩

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

৪

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

৫

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

৬

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

৭

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

৮

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

৯

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

১০

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

১১

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

১২

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

১৩

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

১৪

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

১৫

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১৬

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১৭

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১৮

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

২০