এম আবু হেনা সাগর, ঈদগাঁও
১১ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

শীতের আমেজ, ঘাসের ডগায় শিশিরে জানান দিচ্ছে নতুন বার্তা 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওতে অনুভূত করতে শুরু করেছে ঋতুর নতুন আহবান। শীত আসেনি, তবে প্রকৃতির কোলে যেন জমে উঠেছে শীতের আগাম আমেজ। শিশিরে ভিজছে সকাল।

দেখা যায়, শীত কাঁপন ধরেনি দেহে, কিন্তু ভোরের শিশির নিঃশব্দে বলে দিচ্ছে ঋতু বদলের দিন সন্নিকটে । ধান গাছের মাথায় বা ঘাসের ডগায় টলমল করা বিন্দু বিন্দু শিশির যেন শীতের আগমনী কবিতা লিখে যাচ্ছে ঈদগাঁওয়ের মাটিতে। শীতের আগাম ছোঁয়া মানেই প্রকৃতির ভিন্ন সাজ। শিশিরে ভেজা পাতার ঝিলিক।

স্থানীয় লোকজন জানান, কচুপাতা, ঘাসের উপর শিশির আর মিষ্টি রোদে জানিয়ে দিচ্ছে আগাম শীতের নব বার্তা। ভোর সকালে বাড়ীঘরের চালে টুপটুপ পড়েছে হাল্কা কুয়াশা। যেন বদলে দিচ্ছে নতুন দিনের নতুন বার্তা।

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের কার্যনিবাহী সদস্য মিজানুর রহমান জানান, “ঘাসের ডগায় ভোরের শিশির জমে থাকে। মনে হয় প্রকৃতি শীতের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে।সকাল থেকে বেশ কিছুক্ষন পর্যন্ত শিশির ভেজা পরিবেশ থাকে।

দেখা যায়, ভোরের আলো ফুটতেই স্নিগ্ধ শিশিরে ভিজে নুয়ে পড়ে সবুজ ধানের পাতা। গোধূলীর ঠিক পরেই পশ্চিমে ঢলে পড়ে সূর্য। সবকিছুতে সতেজ প্রাণ জেগে উঠতে শুরু করেছে। শিশির ভেজা ভোর ও হাল্কা বাতাস যেন বারবার মনে করিয়ে দিচ্ছে শীতের আগাম বার্তা।

আরো দেখা যায়, ভোর সকালে নারী পুরুষরা ঠান্ডা পরিবেশে চলাচল সড়ক বা রেল পথে হাঁটাহাঁটি করতে চোখে পড়ে। কদিন ধরে একটু একটু শীত অনুভব শুরু হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১০

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১১

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১২

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৩

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১৪

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১৫

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১৬

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৭

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১৮

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৯

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

২০