shoaib 24
১০ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

৮ নভেম্বর ২০২৬ ইং

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের
​

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি না থাকা এবং এক বক্তা কর্তৃক ‘জাতির পিতা’ হিসেবে বারবার সম্বোধন করার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জেলা ছাত্রদল। একইসঙ্গে জেলা প্রশাসকের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে তাঁকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

​শুক্রবার (০৭ নভেম্বর ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার দপ্তরের প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানার থেকে বাদ দেওয়া এবং তথাকথিত বক্তার অগ্রহণযোগ্য সম্বোধনের সময় জেলা প্রশাসক রহস্যজনক ও নীরব ভূমিকা পালন করেছেন. যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

​সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাট জেলা প্রশাসককে অপসারণ করতে হবে. অন্যথায় দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জয়পুরহাট জেলা কমিটির সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ প্রেস বিজ্ঞপ্তির দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের ছবি ও প্রেস বিজ্ঞপ্তি কপি দেওয়া হলো

 

 

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট জেলা প্রতিনিধি
০১৭১০৬২৯৫৬২

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়েন্দা পরিচয় মাসিক চাঁদা আদায়কালে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার।

১

খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

২

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

৩

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

৫

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

৬

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

৭

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

৮

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম!

৯

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

১০

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

১১

দীঘিনালায় সাপের কামড়ে বিজিবি সদস্য গুরুতর অসুস্থ, হেলিকপ্টার যোগে নেওয়া হলো চট্টগ্রাম সিএমএইচে

১২

সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি

১৩

টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কিশোর আটক

১৪

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ ইউপিডিএফের (প্রসীত) কালেক্টর আটক

১৫

ম্যাথ অ্যাসোসিয়েশন অব বাঙলা কলেজের নেতৃত্বে শামীম ও নাহিদ

১৬

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন খাগড়াছড়ির মাসিনু মারমা

১৭

তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা

১৮

মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

টুঙ্গিপাড়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, হুমকিতে পরিবেশ

২০