shoaib 24
১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া রোডে কে এইচ টি সি হসপিটালের সামনে একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জীপ গাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এসে তিনি গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান। গাড়িটি চালিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জীপটি। গাড়িটি পুড়ে যাওয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

গাড়ির মালিকের দাবি, আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আগুন লাগার ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়েন্দা পরিচয় মাসিক চাঁদা আদায়কালে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার।

১

খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

২

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

৩

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

৫

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

৬

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

৭

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

৮

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম!

৯

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

১০

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা

১১

দীঘিনালায় সাপের কামড়ে বিজিবি সদস্য গুরুতর অসুস্থ, হেলিকপ্টার যোগে নেওয়া হলো চট্টগ্রাম সিএমএইচে

১২

সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি

১৩

টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কিশোর আটক

১৪

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ ইউপিডিএফের (প্রসীত) কালেক্টর আটক

১৫

ম্যাথ অ্যাসোসিয়েশন অব বাঙলা কলেজের নেতৃত্বে শামীম ও নাহিদ

১৬

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন খাগড়াছড়ির মাসিনু মারমা

১৭

তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা

১৮

মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

টুঙ্গিপাড়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, হুমকিতে পরিবেশ

২০