নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বালুরচ ৭নং ওয়ার্ডের দালাল বাড়ির দরজা থেকে চরলক্ষী ৮নং ওয়ার্ডের মিরা বাড়ির দরজা পর্যন্ত প্রায় ২ কিলোমিটারের হাওলাদার সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার সকালে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ছোট ছোট কোমল মতি শিশু শিক্ষার্থীরাও অংশ গ্রহন করেন।

এ সময় শিশু শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় কাদামাখা রাস্তায় পিছলে পড়ে যেতে হয়। এতে বই-খাতা ও স্কুল ড্রেস নষ্ট হয়ে যায়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও কঠিন আকার ধারণ করে।

এলাকাবাসী জানান, প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি। দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তাটির বেহাল অবস্থায় পরে রয়েছে। বছরের পর বছর কাঁচা ও চলাচলের অনুপযোগী থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর। বর্ষার সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের খাটিয়া বা ভ্যানে করে নেওয়ার সময় কাদা মাটি লাগিয়ে হাসপাতালে নিতে হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়াও ওই স্থানে চরলক্ষী ৮ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র রয়েছে। বর্ষার সময় কাদামাখা ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে ভোটারদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো রাস্তাটি পাকাকরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ সময় তারা ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
দ্রুত সময়ের মধ্যে সড়কটি পাকাকরণের দাবীতে মানববন্ধনের আয়োজন করে “পর্ব চরলক্ষ্মী ও বালুরচর প্রদীপ্ত যুব সংঘ”।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১০

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১১

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১২

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৩

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১৪

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১৫

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১৬

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৭

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১৮

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৯

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

২০