মুশতাক আহমেদ,পবিপ্রবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

ন্যাশনাল সেমিনার অন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স এর কো-চেয়ার পবিপ্রবির অধ্যাপক

মুশতাক আহমেদ,পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মো. সামসুজ্জোহা জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ “ন্যাশনাল সেমিনার অন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (এনএসসিডিআর-২০২৬)”–এ কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালানোর জন্য আমন্ত্রণ পেয়েছেন।

‎ ১১ এপ্রিল (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিকাল ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত
অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আশিকুর রহমান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের প্রথম ব্যাচের অ্যালামনাই সাদ বিন ইসলাম ও এম এস শিক্ষার্থী ইসরাত জাহান ঐশী।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনাররবিলিটি স্টাডিস (আইডিএমভিএস) এবং সেন্টার ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং (ডিএমইআরটি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‎সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, অভিযোজন কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, নগর দুর্যোগ ঝুঁকি, মানবিক সহায়তা কার্যক্রম এবং পরিবেশ ও ইকোসিস্টেমভিত্তিক সমাধানসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কারিগরি অধিবেশন-৩–এ কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ড মো: সামসুজ্জোহা বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপনার ওপর মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর অভিজ্ঞতা ও গবেষণাভিত্তিক বিশ্লেষণ সেশনের আলোচনা সমৃদ্ধ করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড মো: সামসুজ্জোহা বলেন,”ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভলনারেবিলিটি স্টাডিজ আয়োজিত ‘ন্যাশনাল সেমিনার অন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স’-এর টেকনিক্যাল সেশনে কো-চেয়ার হিসেবে অংশ নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা হয়; এতে দেশি-বিদেশি শিক্ষক, বিশেষজ্ঞ ও গবেষকদের অংশগ্রহণে গড়ে ওঠা নেটওয়ার্ক ভবিষ্যতে কর্মসংস্থান ও দুর্যোগ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে”।

‎উল্লেখ্য, জাতীয় পর্যায়ের এ ধরনের গুরুত্বপূর্ণ সেমিনারে পবিপ্রবির একজন অধ্যাপকের কো-চেয়ার হিসেবে সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, গবেষণামুখী অগ্রযাত্রা এবং জ্ঞানভিত্তিক অবদানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১০

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১১

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১২

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৩

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১৪

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১৫

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১৬

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৭

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১৮

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৯

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

২০