shoaib 24
৩ ডিসেম্বর ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭১ জন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা। বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর উপলক্ষে আলোচনা সভা।
বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

২৮ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ঐতিহাসিক পার্বত্য চুক্তি বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতাকে রাষ্ট্রপক্ষ জুম্ম জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে বলে অভিযোগ এনে বলেছেন, পার্বত্য চুক্তি বানচালের গভীর ষড়যন্ত্র চলছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দুপুরে চুক্তির ২৮বর্ষপূর্তিতে খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বক্তারা এসব অভিযোগ করেন। “পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে তুলুন” স্লোগানে আয়োজিত আলোচনায় সভা প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা।

বক্তারা আরো বলেন, জুম্ম জাতিকে কলা ঝুলিয়ে দিয়ে তামাশা করে গেছে সরকারগুলো। যারাই ক্ষমতায় থাকে তাদের খেয়াল-খুশিমত তামাশা করে যাচ্ছে। রাষ্ট্র চুক্তি বাস্তবায়নের প্রতি আন্তরিক হলে এই কাল ক্ষেপন হতো না বলে অভিযোগ তাদের।

২রা ডিসেম্বর উদযাপন কমিটি আহ্বায়ক সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে সহ-সাধারন সম্পাদক সুদর্শন চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কেন্দ্রীয় সাধারন সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাথোয়াই অং মারমা,পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি কাকলী খীসা,উপজাতিয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবি শংকর তালুকদার, খাগড়াছড়ির বিশিষ্ট সমাজ সেবক প্রিয় কুমার চাকমা প্রমূখ।

বক্তারা আরো বলেন, ১৯৭৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সংঘাতের পর বাংলাদেশ সরকার চুক্তি করলেও সেই চুক্তি বাস্তবায়ন না করে পরবর্তীতে সেই চুক্তি নিয়ে নানা ষড়যন্ত্রের মেতে উঠেছে সরকারপক্ষ।

এতে পাহাড়ের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ এনে চুক্তি বাস্তবায়নে আবারো স্বশস্ত্র আন্দোলনের পথে এগিয়ে যেতে বাধ্য করা হলে তার ফল ভালো হবেনা বলে জানিয়ে চুক্তি বাস্তবায়নসহ ৮ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য বক্তাদের।
উল্লেখ যে, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) স্বাক্ষরিত হয়। এর আগে পাহাড়ে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত,সংঘর্ষে অস্থিতিশীল ছিলো পার্বত্য চট্টগ্রাম

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০